শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রভার জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৩ এম
প্রভার জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছা
২ সেপ্টেম্বর ছিলো আমাদের ছোট মেয়ে শাহাজাদী শারীকা প্রভার জন্মদিন। এই দিনে আমরা তার সুন্দর আগামী আশা করি। আমরা চাই শারীকা বড় হয়ে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করুক।
শারীকা এবার ৭ম শ্রেণির শিক্ষার্থী। ও গান করে কবিতা লেখে। বড় দুই বোনেরমত সেও বই পড়ে। বইয়ের প্রতি তার অনুরাগ সেই ৩য় শ্রেণিতে পড়াকালীন সময় থেকে। রাত্রে শ্রেণির পড়ালেখা শেষ করে সে বাবা-মাকে লুকিয়ে টর্চের আলোতে শীতের দিনে লেপ মুড়িয়ে বই পড়ে।  ইতিমধ্যে তার তিনটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি কবিতা তার লেখা রয়েছে যা খুব শীঘ্রই পত্রিকায় প্রকাশের জন্য পাঠানো হবে। উপজেলা ও জেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে সে নিয়মিত অংশ গ্রহন করে থাকে। গান শেখা ও কবিতা লেখার মুল অনুপ্রেরণা শাহজাদীর মায়ের। তার মা ছোটবেলায় নিজের গান শেখার প্রবল ইচ্ছা থাকা সত্বেও তা হয়ে উঠেনি। তাই নিজের স্বপ্নটা মেয়ের মধ্যদিয়ে মিটাতে চান শারীকার শিক্ষিকা মা।
শারীকা ও তার বড় দুই বোনেরা বই পড়ায় বাবার দেয়া উৎসাহে তার মায়ের কিছুটা অপছন্দের। তার মায়ের কথা বাচ্চরা পাঠ্য বইয়ের বাহিরে গল্পের বই পড়ে বেশি সময় নষ্ট করা ঠিক নয়। তবে মা চায় পরিমিতভাবে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যবইও পড়ুক। মা-বাবা দুইজনকে সমান ভালোবাসে শারীকা।
বাবার সাংবাদিকতা পেশা ভিষণ পছন্দ শারীকার। কিন্তু সাংবাদিকতা পেশাকে তার মা ভিষন অপছন্দ করেন। তার মায়ের বক্তব্য হচ্ছে সাংবাদিকতা করতে গিয়ে সত্য কথা লিখতে গিয়ে শারিকার বাবাকে ইতিমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলায় পড়তে হয়েছে। ইতিমধ্যে তার বাবা একটি মামলায় একমাস  ও অন্যটিতে ১৫দিন জেল খাটতে হয়েছে। তার বাবার বিরুদ্ধে হওয়া দুইটি মামলাই এখন চলমান রয়েছে। যার জন্য তার বাবাকে সামাজিক বৈরীতা ও অর্থকষ্টের মধ্যদিয়ে যেতে হচ্ছে। কিন্তু শারীকার ইচ্ছা সেও বাবারমত সাংবাদিক হবে।সাংবাদিকতা করা তারমতে অনেক সন্মানের। তার বক্তব্য হচ্ছে মিথ্যা বলে বা লিখে কি সাংবাদিক হওয়া যায়? তার ইচ্ছা সে বড় হয়ে একটি সন্মানজনক পেশার পাশাপাশি ফ্যাশান হিসাবে সাংবাদিকতা করবেন।
শারিকার জন্মদিনে আমরা বাবা-মা হিসাবে দোয়া করি সে যেন তার জীবনকে সুন্দর করে সাজাতে পারে। দোয়া করি মহান রাব্বুল ইজ্জত তাকে আলোকিত মানুষ হিসাবে কবুল করুন।
সকল বন্ধুদের নিকট আমাদের ছোট মেয়ে শাহাজাদী শারিকাকে দোয়া করার জন্য হাত বাড়িয়ে দিলাম।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।