শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসক শিক্ষার্থী নাবিল, নিয়ামত ও তৌফিক ঢাবি, জাবি কুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫২ পিএম
চাঁসক শিক্ষার্থী নাবিল, নিয়ামত ও তৌফিক ঢাবি, জাবি কুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থী নাবিলুর রহমান, নিয়ামত উল্লাহ এবং মাশরাফি আলম তৌফিক যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

নাবিলুর রহমান এবং নিয়ামত উল্লাহ দুইজনই বায়ো-কেমিস্ট্রি এন্ড মলিকুলার সাইন্স বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মাশরাফি আলম তৌফিক কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

নাবিল, নিয়ামত ও তৌফিক বুহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে সাদরে গ্রহণ করে নেন। তিনি শিক্ষার্থীদের জড়িয়ে ধরে বলেন, ‘‘তোমরা চাঁদপুর সরকারি কলেজের গর্ব, এ কলেজের অহংকার। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাস করার পর ভাল কোথাও ভর্তি হোক, ভাল জায়গায় প্রতিষ্ঠিত হোক। শিক্ষক হিসেবে এইটুকুই আমাদের চাওয়া।’’ গতবছর এবং এ বছর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এ ভর্তি হয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে বলে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ অভিমত ব্যক্ত করেন।

এইচএসসিতে ভাল রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভাল বিষয় পাওয়ায় শিক্ষার্থীত্রয় কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানান। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম তাদের জন্য ভাল ফল দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

Model Hospital

শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাওয়া এবং দেশের সুনাগরিক হিসেবে জনগণের সেবা করার ইচ্ছা ব্যক্ত করেন। এ জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এ সময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital