বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবেন; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৯ পিএম
আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবেন; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মোঃ রাছেল : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত এ ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আধুনিক শিক্ষার প্রসারে আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে পারলেই আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতা করে এগিয়ে যেতে সক্ষম হবো। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলায় কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারহানা পারভীন এর সভাপতিত্বে ও সদস্য আফাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহীদ, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, আওয়ামী লীগ নেতা রেয়ায়েত উল্যাহ শরীফ, নাসির উদ্দীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন, সদস্য আবুল খায়ের মজুমদার, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূর ই আলম রিহাত, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী ফরহাদ হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।