বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফুলে ফুলে সিক্ত আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৯ পিএম
চাঁদপুরে ফুলে ফুলে সিক্ত আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে লঞ্চ যোগে চাঁদপুরে এসে ফুলে ফুলে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী।

১২ সেপ্টেম্বর বিকালে তিনি ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌছলে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায়। পরে মিছিল ও মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে আসেন নেতাকর্মীরা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ  ও ইউসুফ গাজীকে অভিনন্দন জানিয়ে দলীয় কার্যালয় এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন নেতা-কর্মীরা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউসুফ গাজী বলেন, আপনাদের অনেকের ভোট নেই, এসেছেন দলকে ভালোবেসে। অনেকে ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। এ নির্বাচন সেমিফাইনাল ম্যাচ। আগামী সংসদ নির্বাচন হবে ফাইনাল ম্যাচ। আমরা সাত জন অঙ্গিকার নামায় স্বাক্ষর করেছি। আমরা জানতাম দল একজনকে মনোনয়ন দিবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে অন্য প্রার্থীরা আমার জন্য কাজ করছে। তবে কেউ কেউ আবার ষড়যন্ত্র করছে। আপনারা যারা ভোটার নন তাদের দায়িত্ব হলো ওই সব ষড়যন্ত্রকারীদের পাহাড়া দেয়া। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আপনারা শেখ হাসিনার প্রার্থী কে বিজয়ী করে চাঁদপুর জেলা পরিষদ উপহার দিবেন।

Model Hospital
এ সময় অন্যান্য বক্তারা বলেন, এ নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন। এ নির্বাচন শেখ হাসিনার নির্বাচন। চাঁদপুরে যদি এমন কেউ দলীয় প্রার্থীকে ষড়যন্ত্র করা হয় আমরা তার জবাব দিব। ইউসুফ গাজীকে সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। শেখ হাসিনা চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ইউসুফ গাজীকে যোগ্য প্রার্থী ভেবেই মনোনয়ন দিয়েছেন। আমরা দেখেছি চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র জিল্লুর রহমান জুয়েলকে নিয়ে ও ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা তাকে ও বিজয়ী করে এনেছি। ইউসুফ গাজী পৌরসভা, উপজেলা, সংসদ নির্বাচন করেছেন। শেখ হাসিনা এবার তাকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে। ১২৭৪ ভোট আমাদের আনতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে। ইউসুফ গাজীকে মনোনয়ন দেয়ায় নির্বাচন বোর্ডের সকলকে শুভেচ্ছা জানাই। নির্বাচনে আপনারা সহায়তা করবেন, তবে নির্বাচনে অপশক্তি কোনো না অপকার্য পরিচালনা করতে পারে সে দিকে দৃষ্টি রাখতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা  আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, শিক্ষা ও মানব  সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি , মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক মাসুদা নুর খান, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে  রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফেরদৌস মৌর্শেদ জুয়েল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital