শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়ন পত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১২ পিএম
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়ন পত্র জমা
গাজী মোঃ ইমাম হাসানঃআসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন প্রধানীয়া।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন,কালচো উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি শফিকুল ইসলাম, কাজী সোহরাব হোসেন এবং আওলাদ হোসেন প্রধানীয়াসহ এলাকার জন্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি দীর্ঘ সময় ধরে চাঁদপুরে সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে সামর্থ্যানুযায়ী গরীব অসহায়দের সহযোগীতা করেছি। দেশ ও মানুষের কল্যাণে আমার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আরো বড় করে উপস্থাপন করতে চাই। সেই উদ্দেশ্য এবং লক্ষ নিয়েই চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রর্থী হয়েছি। তিনি ভোটারদের কাছে ভোট এবং চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital