শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সঃপ্রাঃবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম
শাহরাস্তিতে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সঃপ্রাঃবি

স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভুঁইয়ার যৌথ স্বাক্ষরে গত ১১ সেপ্টেম্বর/২০২২ তারিখে ওই শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম ঘোষণা দেওয়া হয়।

এছাড়া একই তারিখে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস,এম,সি, শ্রেষ্ঠ ক্যাব শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার নামের তালিকা ঘোষণা দেওয়া হয়।

গত মঙ্গলবার বৈরি আবহাওয়া আর ভারি বৃষ্টি উপেক্ষা করে হঠাৎ আমাদের প্রতিবেদক ওই বিদ্যালয়ে উপস্থিতি হন। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে আশানুরূপ ।

চলমান বৈরি আবহাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি কি ভাবে সম্ভব হলো, এ ব্যাপারে প্রধান শিক্ষকা ও সহকারি শিক্ষকদের সঙ্গে কথা হলে তারা জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সদিচ্ছা আর আন্তরিকতাই যথেষ্ট। এছাড়া পিতা-মাতার কাছে সন্তান যেমন নিরাপদ তেমনিভাবে এই বিদ্যালয়ে পিতা-মাতার আঁচলের নীচে থেকে সন্তানরা (শিক্ষার্থীরা) নিরাপদে পাঠ গ্রহন করে আসছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশাল সেতুবন্ধনেই বিদ্যালয়ের পরিবেশসহ শিক্ষা কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সক্ষমতা অর্জন করায় আজকে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব লাভকরে।

Model Hospital

বিদ্যালয়টির কার্যক্রম অনুসরণ অনুকরণ করে আসলে এক সময়ে উপজেলার প্রতিটি বিদ্যালয় শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব হতে পারে।
কথা হলো উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন শ্রেষ্ঠত্ব হলো সর্বশ্রেষ্ঠর দিকে এগিয়ে যাওয়া। কথায় আছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আসলে শ্রেষ্ঠত্বের মাঝে নতুন অনুভূতি, নতুনত্ব কাজ আর স্বপ্নের বীজ লুকায়িত।

শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আজ এই বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বর দৌড় গোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধান শিক্ষিকা নাজমা আক্তার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানিয়ে দোয়া কামনা করেন।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।