শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সদস্য পদে ভোটাদের কাছে ইকবাল হোসেন পলাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৯ পিএম
সদস্য পদে ভোটাদের কাছে ইকবাল হোসেন পলাশ

সাইদ হোসেন অপু চৌধুরী : একজন ব্যক্তি সমাজের বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারেন, সমাজ সেবা তিনিই করেন যিনি সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিশেন, সমাজের আধুনিকায়নে গুরুত্ব রাখেন এবং সবার সুখ দুঃখ ভাগ করে নেন।

আর এমনই ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আস্তভাজন ও একান্ত স্নেহধন্য, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জি. ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী।

তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ( চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও তাঁর ভাই বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাঃ জে আর ওয়াদুদ টিপু ভাইয়ের স্নেহে স্বাধীনতা স্বপক্ষে দলের রাজনীতি করছি। দলের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে সব সময় কাজ করে আসছি। আপনারা সব সময় আমাকে কাছে পেয়েছেন। আমি আমার সাধ্য অনুসারে দলের পাশাপাশি জণকল্যাণে কাজ করে আসছি। সব সময় চেষ্ঠা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে। আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো।

Model Hospital

তিনি আরও বলেন, এ এলাকার কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো। আমি আমার সাধ্য অনুযায়ী ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

জানা যায়, তার বাড়ী চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের। পেশায় একজন ইঞ্জিনিয়ার। রাজনীতিতে তার পরিচিতির ভান্ডার বেশ সমৃদ্ধ। ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি করার সময়ই তার চারিত্রিক বৈশিষ্ট্যে ফুুটে উঠে জনসাধারণের মাঝে। তাই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় কর্মী হিসেবে তার একটি পরিচিত বিরাজমান। নির্বাচনী এলাকায় তার একটা গ্রহন যোগ্যতা সৃষ্টি হয়েছে। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

চাঁদপুর জেলার সর্বসাধারণ মনে করেন তাকে চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন দিলে তার এই সুন্দর মন-মানসিকতা ও কাজের মাধ্যমেই মানবতা যুগ, যুগ ধরে বেঁচে থাকবে।

উল্লেখ্য: আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় চাঁদপুরেও জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital