শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ভোটারদের কাছে জনপ্রিয় প্রার্থী আবুল বারাকাত লিজন পাটোয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৫ পিএম
ভোটারদের কাছে জনপ্রিয় প্রার্থী আবুল বারাকাত লিজন পাটোয়ারী
সাইদ হোসেন অপু চৌধুরী : সমাজ সেবা তিনিই করেন যিনি সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিশেন, সমাজের আধুনিকায়নে গুরুত্ব রাখেন এবং সবার সুখ দুঃখ ভাগ করে নেন। তারুণ্যেকে নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন যিনি দেখেন, তিনিই তো স্বপ্নদ্রষ্টা। আর এমনি ব্যক্তিত্ব চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় চাঁদপুর জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফুর রহমান পাটওয়ারী ও জেলা পরিষদের সংরক্ষিত সাবেক নারী সদস্য আয়েশা রহমানের সন্তান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র একান্ত স্নেহধন্য, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য আবুল বারাকাত লিজন পাটোয়ারী।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ( চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁদপুরের রাজনীতিতে আবুল বারাকাত লিজন পাটোয়ারী অন্যদের চেয়ে ভিন্ন এবং অনন্য। তার নেতৃত্বে জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন সেবা আরো গতিশীল করার লক্ষ্যে তাকে সদস্য পদে দেখতে চায় জন প্রতিনিধি, নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত করলে দলের নেতাকর্মীরা তাকে বিজয়ী করতে নিরলস ভাবে কাজ করে যাবে।

এসময় আবুল বারাকাত লিজন পাটোয়ারী বলেন, আমি দলের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে সব সময় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে আসছি। আপনারা সব সময় আমাকে কাছে পেয়েছেন। আজ নির্বাচনী এলাকায় আমার একটা সামাজিক ও রাজনৈতিক পরিচয় লক্ষ করছি। আমি চাই একটা অবস্থানে থেকে জনগণের প্রাপ্য অধিকার ও বর্তমান সরকারের উন্নয়ন সুষম বন্টনের মাধ্যমে আপনাদের সাথে থাকতে। আমার বিশ্বাস, আমি যোগ্য প্রার্থী হিসেবেই আপনাদের কাছে নিজেকে উপস্থাপন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকল ভোটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে আমার জন্য দোয়া ও সার্বিক সহযোগিতা করবেন।

Model Hospital

জানা যায়, সদস্য পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য নিজের নাম ঘোষনা দিয়েছেন আবুল বারাকাত লিজন পাটোয়ারী।

তার পিতার রাজনৈতিক অঙ্গনে রয়েছে ব্যাপক পরিচিতি বিরাজমান। যিনি দলের সকল কর্মসুচী সফল করতে কাজ করছেন সামনে থেকে। যার জন্য তিনি সবার কাছে একজন সক্রিয় ও স্বচ্ছ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারেই ধারাবাহিকতার কারনে তিনি এবার চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন চাইছেন। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আবুল বারাকাত লিজন পাটওয়ারী অসহায় ও সমাজের অবহেলিত ও বিচ্ছিন্ন মানুষের সাহায্যের জন্য মানবতার হাত বাড়িয়ে যেভাবে এগিয়ে কাজ করে যাচ্ছেন চাঁদপুর বাসীর জন্য তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

চাঁদপুর জেলার সর্বসাধারণ মনে করেন তাকে চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন দিলে তার এই সুন্দর মন-মানসিকতা ও কাজের মাধ্যমেই মানবতা যুগ, যুগ ধরে বেঁচে থাকবে।

উল্লেখ্য: আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় চাঁদপুরেও জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল দিয়েছেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।