শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন ইউপি চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৬ পিএম
সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন ইউপি চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক
রাফিউ হাসান হামজা : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সুনামধন্য চেয়্যারম্যান ও বেরনাইয়া গ্রামের কৃতিসন্তান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক “সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড সম্মাননা-২০২২” এ মনোনীত হয়েছেন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজক সংস্থার পক্ষ থেকে রায়শ্রী ইউনিয়ন কার্যালয়ে চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাককে সম্মাননা সনদ, ক্রেস্ট বিতরণ করেন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাককে সোশ্যাল একটিভিটিস ক্ষেত্রে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সোশ্যাল কালচারাল এক্টিভিটি ফোরাম এর পক্ষ থেকে “সোশ্যাল একটিভিটিজ  অ্যাওয়ার্ড ২০২২” সম্মাননা  সনদপত্র প্রদান করা হয়।
ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক রাজনৈতিক অঙ্গনেও একজন সৎ ও সজ্জন মানুষ হিসাবে ইতিমধ্যে সকলের কাছে পরিচিতি পেয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন ও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার স্বীকৃতিতে ইতিপূর্বেও বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। আবদুর রাজ্জাক একজন সমাজ সেবী লোক তিনি অসহায় মানুষের কথা চিন্তা করেন। করোনা ভাইরাসের সময়ও উনার কার্যক্রম অতুলনীয়। নিজের টাকা দিয়ে সবাইকে বিলিয়ে দিয়েছেন খাদ্য সামগ্রী।
অ্যাওয়ার্ড প্রাপ্ত চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, মানুষের কল্যাণে আমার প্রচেষ্ঠাকে মুল্যায়ন করে আমাকে অ্যাওয়ার্ড প্রদান করেছেন সেজন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। সকলের কাছে দোয়া চাই, যাতে আগামীতেও সমাজে মানুষের কল্যাণে সবসময় নিজেকে বিলিয়ে দিতে পারি। এই অ্যাওয়ার্ড আমাকে আরো বেশি বেশি ভাল কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital