শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৫০ পিএম
কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
১৯সেপ্টেম্বর, রবিবার বিকেল সাড়ে দাসাদী ডি এস আই এস কামিল মাদ্রাসার হলরুমে  ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহবুদ্দিন গাজীর সভাপতিত্বে যুগ্ম এস এম সুমন, মজিবুর রহমান ডালিম, জসিম গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এড. হুমায়ূন কবির সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, তাজুল ইসলাম মিয়াজী, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদু, সহ-সভাপতি মনির গাজী, মহসিন পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিদ আহমেদ, এম এম কামাল, সদর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারি, সেলিম মাল, ফারুক বেপারী, কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনসহ কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের সমর্থীন সকল প্রর্যায়ের নেতাকর্মী সমর্থম ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক, সদস্যগন উপস্থিতি ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital