শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গন্ধর্ব্যপুর উত্তরের ওয়ার্ড বিএনপির ৪১ সদস্য কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৫ পিএম
গন্ধর্ব্যপুর উত্তরের ওয়ার্ড বিএনপির ৪১ সদস্য কমিটি গঠন
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর শনিবর মোহাম্মদপুর পশ্চিম পাড়া ঈদ গা মাঠে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সি সহসভাপতি ছিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সি: সহসভাপতি মাহবুব আলম বাচ্চু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন কালু, বিল্লাল হোসেন,  ইব্রাহীম খলিল, মাহফুজুল হক নিপু, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আবদুল আহাদ লিয়াকত, ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর সর্দার, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বফন ভুঁইয়া।
সভায় সর্বসম্মতিক্রমে ইমাম হোসেন সর্দারকে সভাপতি, ছিদ্দিকুর রহমানকে সি: সহসভাপতি,হেদায়েত উল্যাহ সর্দার ও আবুল কালাম কাজীকে সহ সভাপতি, কামরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক, এমরান হোসেন দুলাল, রাব্বি ছৈয়াল, সহিদ সর্দারকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রুহুল কুদ্দুস দুলাল সাংগঠনিক সম্পাদক, বিল্লাল মিজি, জাকির মজুদার সহ সাংগঠনিক সম্পাদক, নবির হোসেন ছৈয়াল দপ্তর সম্পাদক,ছিদ্দিকুর রহমান মিজি প্রচার সম্পাদক,ইমাম হোসেন মজুমদার কোষাধ্যক্ষ, সামীম শিক্ষা বিষয়ক সম্পাদক, আবদুল মমিন সর্দার, আবু ছাদেক বেপারি, নাজির আহমদ মজুমদার, আবদুল মান্নান মাস্টার, মুনছুর মোল্লা, খোরশেদ কাজী, ইউনুছ হরাজি,এনামুল হক মজুমদার,বিল্লাল হোসেন সাহেব, আনোয়ার হোসেন ছৈয়াল, নাজির আহমদ মোল্যা, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন হরাজী, খলিল সর্দার, দুলাল হরাজি,মিজানুর রহমান ছৈয়াল,জসিম উদ্দিন বেপারি, শফিকুর রহমান হরাজী, আক্তার হোসেন সর্দার, ফারুক মজুমদার, মহসিন জমদার, নুরু জমদার, হোসেন ছকিদার, জাহঙ্গীর কামাল, জাকির হোসেন মিজি ও আবদুল মান্নান ছৈয়ালকে সদস্য করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital