বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই তরুণ আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই তরুণ আটক

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পালাখাল ও ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মুরছালিন মজুমদার (১৯) ও দারাশাহী তুলপাই গ্রামের শামিম হোসেন (২৭)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পালাখাল এলাকায় অভিযান চালিয়ে মুরছালিন মজুমদারকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য এক হাজার টাকা।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ফতেহপুর এলাকার তুলপাই-গোলবাহার সড়কে অভিযান চালিয়ে শামিম হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, ইয়াবাগুলোর মোট ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আটক দুজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।