শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট এর আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৩:১৩ পিএম
মতলব উত্তরে আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট এর আর্থিক সহায়তা প্রদান

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ‘আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট’ এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সভাপতি ও বাংলাদেশ কাতার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আবুল কাশেম সরকার এর অর্থায়নে এলাকার অসহায় দুস্থদের সহায়তা করার লক্ষ্যে আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।

বিভিন্ন গ্রামের অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রতিমাসে তাদের নির্দিষ্ট হারে সহায়তা প্রদান করা হবে।
মঙ্গলবার সকালে আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন- আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকার ও চেয়ারম্যান মিসেস রাজিয়া সুলতানা।

আবুল কাশেম সরকারের মা প্রবীণ রাজিয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আক্কাছ মেম্বার, জামাল হোসেন সরকার, মো. মাজহারুল ইসলাম মিথুন, সোহানা বেগম, রিপন হোসেন।

প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকার বলেন, গরীব অসহায় দুস্থদের সহায়তা করার জন্যই এই ট্রাষ্ট করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital