বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সদস্য পদপ্রার্থী এস এম কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৪ পিএম
জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সদস্য পদপ্রার্থী এস এম কবির
মোঃ সাজ্জাদ হোসেন রনি : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন সদস্য পদপ্রার্থী এস এম কবির। ইউপি চেয়ারম্যান ও মেম্বার সাথে কুশল বিনিময় করে এখন সময় কাটছে তাঁর। মাঠ পর্যায়ে ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছেন তিনি। কর্মী বান্ধব নেতা ও জনবান্ধন জনপ্রতিনিধিকে জেলা পরিষদে সদস্য হিসেবে চান ইউপি মেম্বাররা।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার ইউপি মেম্বারদের সাথে সরেজমিনে সাক্ষাতে জানা যায়, যার দ্বারা হাইমচরের মাটি ও মানুষের উন্নয়ন হবে, তাকেই জেলা পরিষদে সদস্য হিসেবে দেখতে চান তারা। চাঁদপুর জেলার মধ্যে হাইমচর একটি অবহেলিত উপজেলা। নদী ভাঙ্গনের ফলে এখানে তেমন উন্নয়ন সম্ভব হয়নি। প্রত্যেক জনপ্রতিনিধি নিজ নিজ প্রচেষ্টায় হাইমচরের জন্য কাজ করলে হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তাই, জনবান্ধন নেতা ও প্রকৃত দেশপ্রেমিককে সদস্য হিসেবে চান তারা।
এস এম কবির রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনকল্যাণ মুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজ অর্থায়নে সমাজের অসহায় ও অসচ্ছল পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। টানা ২ বার হাইমচর বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৮ নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে ২ বার সভাপতির দায়িত্ব পালন করেন।
জেলা পরিষদে সদস্য প্রার্থী এ নেতা উপজেলা বিআরডিবির ২বারের চেয়ারম্যান ছিলেন, ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। জনসেবার পরিধি বাড়াতে ২০১৫ সালে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারগন এমন জনপ্রতিনিধিকে জেলা পরিষদ সদস্য হিসেবে দেখতে চান বলে আশা ব্যক্ত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital