বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হলেন শাহরাস্তির রাকিবুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৫ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হলেন শাহরাস্তির রাকিবুল হাসান
রাফিউ হাসান হামজা : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে কয়েকজনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।
রোববার (গত ৩১ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে ভিন্ন ভিন্ন পদে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। স্ব স্ব চিঠিতে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পদে মনোনীত করা হলো।
এর মধ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাকিবুল হাসানকে সহ-সম্পাদক করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “ডাকাতিয়া” (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় একাত্তর হল ছাত্রলীগ’ এর প্রতিষ্ঠাকালীন – তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পরবর্তী তে আপ্যায়ন বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করেন।
একাধারে দায়িত্ব পালন করেছেন” ডুসাস” (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শাহরাস্তি) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাকিবুল হাসান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে রাকিবুল হাসান কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital