বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চির নিদ্রায় শায়িত হলেন লেঃ কর্ণেল অবঃ দিলওয়ার হোসেন পাটওয়ারী 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:২৯ পিএম
চির নিদ্রায় শায়িত হলেন লেঃ কর্ণেল অবঃ দিলওয়ার হোসেন পাটওয়ারী 
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী বাড়ির কৃর্তি সন্তান লে. কর্ণেল (অবঃ) দিলওয়ার হোসেন পাটওয়ারী (৮৩) চির নিদ্রায় শায়িত হন।
৩০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২:১৫ ঘটিকায় ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন -এ তিনি দীর্ঘ রোগভোগ শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ………. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দীদার হোসন নামের ১ ছেলে ও দিলশাদ হোসেন নামের ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।
উল্লখ্য, মরহুম দিলওয়ার হোসেন ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল পদ হতে অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পর তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা বেইস এর পরিচালক হিসাবে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর থেকে তিনি অবসর জীবন-যাপন করে আসছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মরহুম লে. কর্ণেল দিলওয়ার হোসেন ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী বাড়ির বর্তমান (শাহরাস্তি-হাজীগঞ্জ) চাঁদপুর -৫ আসনের মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ভাতীজা।
ibn sina diabeties
আজ ১ অক্টোবর শনিবার বাদ আছর নামাজের পর নাওড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা শেষে মরহুম লে. কর্ণেল (অবঃ) দিলওয়ার হোসেন পাটওয়ারীকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযায় শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির শাহরাস্তি উপজেলার সভাপতি মনিরুজ্জান মনির, বীর মুক্তিযোদ্ধা মহসীন মজুমদার, মোঃ আবদুল মান্নান, পরিচালক, শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থা, স্থানীয় ওয়ার্ড কমিশনার মোঃ সাহাব উদ্দীন, ব্যাংকার বাহার মাহমুদ পাটওয়ারী, মেহার উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী, সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার পাঠান, সাবেক শিক্ষক সিদ্দিকুর রহমান পাঠান,সরকারি কর্মকর্তা খলিলুর রহমান পাটওয়ারী, মাওলানা আবুল খায়ের, মাওলানা শহীদুল্লাহ সহ বহু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন নাওড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শোয়াইব আহমেদ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।