বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক এর পূজামন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:৪২ পিএম
রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক এর পূজামন্ডপ পরিদর্শন
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ রাজ্জাক এর পূজামন্ডপ পরিদর্শন করেন।
সোমবার (৩ রা অক্টোবর) শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক ও সকল ইউপি সদস্য এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ইউনিয়নের পূজামন্ডপ গুলো হলো ঘুঘুরচপ জগবন্ধু সাধুর বাড়ির পূজামন্ডপ , ঘুঘুরচপ রাধাকৃষ্ণ মন্দির পূজামন্ডপ,নাহারা ভৌমিক বাড়ি  পূজামন্ডপ, প্রশন্নপুর পাল বাড়ি পূজামন্ডপ।
ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পূজামন্ডপে আগত সকলের সাথে কুশল বিনিময় করেন।
তিনি সবার উদ্দেশ্য বক্তব্যে বলেন,
বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্নে পালন করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং শারদীয় দূর্গা পূজা পালনের জন্য নিরাপত্তা জোরদার করেছেন। বক্তব্যের সমাপ্তিতে সকলের উদ্দেশ্যে তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।