শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক দোয়াভাঙ্গা উপশাখার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪:১৯ পিএম
শাহরাস্তিতে এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক দোয়াভাঙ্গা উপশাখার উদ্বোধন
মোঃ মাসুদ রানা :  চাঁদপুরের শাহরাস্তিতে এক্সপোর্ট ইমপোর্ট এক্সিম ব্যাংক দোয়াভাঙ্গা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার (২৪-নভেম্বর) সকালে  চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন শাহরাস্তি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট  (এক্সিম ব্যাংক) ঠাকুর বাজার শাখার অধীনে দোয়াভাঙ্গা এক্সিম ব্যাংক উপশাখার  আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উক্ত ব্যাংকের কর্মকর্তা লতিব রাব্বানীর সঞ্চালনায় এতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আঞ্চলিক প্রধান কুমিল্লা অঞ্চল মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উন্নয়ন সমন্বয় কমিটি, উপজেলা পৌর আ’লীগের আহবায়ক আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।
তিনি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক শাহরাস্তির প্রথম প্রাইভেট ব্যাংক। বিগত বছরগুলোতে ব্যাংকটি সততার সাথে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এতে করে ব্যাংকটির ব্যক্তিগত উন্নয়নের  সাথে সাধারণ জনগণ গ্রাহক তাদের প্রয়োজনীয় সেবা পেয়েছে। ওই সফলতা ভর করে ব্যাংকটি এই উপশাখার উদ্বোধন করা হচ্ছে। এছাড়া ব্যাংকটি ইতোমধ্যে ঠাকুর বাজার শাখা ও দোয়াভাঙ্গা উপশাখা দুটি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করায় তিনি ধন্যবাদ জানান। পরিশেষে তিনি ব্যাংকটির সফলতা কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট,এক্সিম ব্যাংক ঠাকুর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, দোয়াভাঙ্গা শাখা ইনচার্জ সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহসান উল্লাহ মজুমদার, ঠাকুর বাজার এক্সিম ব্যাংক ব্রাঞ্চ সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সেকেন্ড অফিসার ) মোঃ রবিউল হক, ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাজী মহিউদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন, গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital