সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:৩২ পিএম
মতলব উত্তরে ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন, জামিয়া তালিমীয়া মাদরাসা, ঢাকার মুহতামিম মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী।

মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী বলেন, মহানবী হজরত মুহম্মাদ (সা.) ছিলেন সব শ্রেণী-পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তিনি ছিলেন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, শিক্ষকের আদর্শ ও রাষ্ট্রনায়কের আদর্শ। পৃথিবীর অন্যকোনো মহামানবের ভেতরে এমন অপুর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার ও সংমিশ্রণ শুধু এই মহামানবের জীনাদর্শেই বিদ্যমান। তাঁর অনুসরণ-অনুকরণ করার মধ্যে মানব জীবনের ঐকান্তিক সফলতা নিহিত।

মুফতী বশির আহম্মেদ এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্লাহ মহসিনের সঞ্চালনায় বিশেষ বক্তার বয়ান করেন, পীরজাদা মাওলানা রফিকুল ইসলাম, মতলব উত্তর ইত্তেফাদুল ওলামা’র সভাপতি মুফতী মামুনূর রশীদ।

এছাড়াও বয়ান করেন, মুফতী ফয়েজ উল্লাহ হানিফ, মুফতী জয়নুল আবেদীন, মুফতী সোলাইমান, ক্বারী মাইনুদ্দীন খান ইসলামাবাদী, মাওলানা এমদাদুল হক মানিক, মাওলানা আবু সালেহ প্রমুখ।

Model Hospital

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।