বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কিস্তিতে কিনা মিশুক গাড়ি চুরি, বিপাকে ভুক্তভোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১০:৫৭ এম
শাহরাস্তিতে কিস্তিতে কিনা মিশুক গাড়ি চুরি, বিপাকে ভুক্তভোগী
রাফিউ হাসান হামজ : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক তরুণের কাছ থেকে থ্রি হুইলার অটো (মিশুক) গাড়ির চুরির ঘটনা ঘটেছে।
থানা সূত্রে ও ভুক্তভোগী হতে জানা যায়, বিগত ১০ অক্টোবর মিশুক চালক রাব্বী হাসান(২২) সুরসই মজুমদার বাড়ী থেকে অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি কাকৈরতলা বিকস ফিল্ডের কাছে যাবে বলে জানান। অটো চালককে অজ্ঞাত নামা লোকরা ১০০০ টাকার নোট দিলে সে অচেতন হয়ে পড়ে। সংজ্ঞা ফিরে পেলে তাৎক্ষণিক সে তার নীল রংয়ের গাড়িটি আর দেখতে পায় না এবং গাড়ীর ঝুড়িতে রাখা তার টাকাগুলোও খোয়া যায়। পরে তার গাড়ীটি তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় খুঁজেও সে আর গাড়িটি পায় নি।
গাড়ীর চালক ও মালিক রাব্বী হাসান বলেন, গাড়ীটি আমি গত ২ অক্টোবর হাজীগঞ্জের মা মটরস ও ব্যাটারী হাউজ হতে নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। যার পুরো টাকাটাই আমি কিস্তির মাধ্যমে সংগ্রহ করেছিলাম। এখন গাড়ীটি চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। থানায় চুরির বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। তারা সহযোগিতা করলে আমি আমার গাড়িটি পেতে পারি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ব্যাপারে থানায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। এই বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।