শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ১০ ইউপিতে ৫৭৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:১৬ পিএম
শাহরাস্তির ১০ ইউপিতে ৫৭৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১০ টি ইউপিতে ৫ শ ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। টানা ৩ কার্যদিবস জমা শেষে (২৫- শে নভেম্বর) বৃহস্পতিবার এ সংখ্যা দাঁড়ালো। ওইদিন প্রার্থী গন কর্মী-সমর্থকদের কে নিয়ে উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেন।
আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের  প্রার্থীরা স্বল্প সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এবার অত্র উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১৪ জন প্রার্থী। টামটা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন, উত্তরে ৬জন।
চিতোষী পূর্ব ইউনিয়নে ৫ জন, পশ্ঢিমে ৭ জন। মেহের দক্ষিণ ইউনিয়নে ৩ জন, উত্তরে ৭জন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৬ উত্তরে ৫জন। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ১০ জন, উত্তরে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহের দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন এ ইউনিয়নে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা মাসুদ কবির মনোনয়নপত্র দাখিল করেন। মেহের উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আঃ রশিদসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
টামটা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী  আলমগীর কবির পলাশ সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি, বিএনপির রতন ব্যাপারি সহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। টামটা দক্ষিণে নৌকা প্রতীকের প্রার্থী সফিকুর রহমান, সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন পাটোয়ারী, জামাল আহমেদ, বিএনপির নেতা তোফায়েল আহমেদ, আবুল কালাম সহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সূচিপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী সহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আঃ রশিদ সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চিতোষী পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা জোবায়ের কবির বাহাদুর সহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, বিএনপির নেতা আলম বেলাল সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে জাতীয় পার্টি থেকে নাঙ্গল প্রতিক নিয়ে মাসুদ আলম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও কয়েকটি ইউনিয়নে জাকের পার্টি ও ইসলামী আন্দোলন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নতুন সময়সূচী অনুসারে আগামী  ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital