বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অগ্নিবীণা পাঠাগারের পাঠক সমাবেশ ও সেরা পাঠক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২:৪৯ পিএম
অগ্নিবীণা পাঠাগারের পাঠক সমাবেশ ও সেরা পাঠক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
“আলোকিত হই, পথ দেখাই” এই স্লোগানে অগ্নিবীণা পাঠাগার এর পাঠক সমাবেশ ও সেরা পাঠক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় বাবুরহাট বঙ্গবন্ধু গেইট সংলগ্ন অগ্নিবীণা পাঠাগারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অগ্নিবীণা পাঠাগার এর সভাপতি সামিউল প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ নজিবুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক ও লেখক মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক প্রভাতী কাগজ এর সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, সাহিত্য একাডেমি, চাঁদপুর এর সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত, ড্যাফোডিল ফ্যামিলির সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ নজিবুল্লাহ খান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাঠাগারে এসে বই পড়া প্রায় হারিয়ে যাচ্ছে। অগ্নিবীণা পাঠাগারে যারা নিয়মিত বই পড়ছে, তারাই এই সমাজের আলোকিত মানুষ।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে অগ্নিবীণা পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পাঠকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অগ্নিবীণা পাঠাগারের নিয়মিত পাঠকদের মধ্য থেকে ১৫ জনকে এইবছরের সেরা পাঠক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সেরা পাঠকদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রান্তিক সংগঠনের সভাপতি মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অগ্নিবীণা পাঠাগার এর সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহ সভাপতি আকরাম হোসেন, নারী সম্পাদক তমা খান, কার্যকরী সদস্য কাজী আদনান ও জিনিয়া জিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital