শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:৩৩ পিএম
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এস এম ইকবাল : নানান চড়াই উতরাই পার করে লেখক ফোরাম পর্দাপন করলো ১৮ বছরে। ২২ অক্টোবর শনিবার সংগঠন পালন করে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আবৃত্তি প্রতিযোগিতা, বৃক্ষ রোপন, শিক্ষা উপকরণ ও পুরস্কার প্রদান, গান, আলোচনা এবং কেক কাটার মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচির সুন্দর সমাপ্তি হয়।

দিনের শুরুতে প্রথম পর্বে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা সদরের নির্বাচিত ৭টি প্রতিষ্ঠানে ৪০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দুই বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেছেন ফাতেমা ইয়াছমিন, পাবেল আল ইমরান ও মোস্তফা কামাল মুকুল।

ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে বিকাল ৪টায় ২য় অধিবেশনে শুরু হয়। কাওসার আহমেদ এর সভাপতিত্বে, নূরুল ইসলাম ফরহাদ ও তারেক রহমান তারুর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন মোহাম্মদ বেলাল।

১৭তম উদ্যাপন কমিটির আহবায়ক নজরুল ইসলাম’র স্বাগত বক্তব্যের পর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সিনিয়র সদস্য পল্লবী কর্মকার তিথি, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, কবি হাসানুজ্জামান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শান্ত, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রভাষক মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাহিত্য মঞ্চ চাঁদপুর এর সভাপতি মাইনুল ইসলাম মানিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন ও বীর মুক্তিযোদ্ধা মো.আলী।

Model Hospital

এ সময় বক্তারা বলেন, ‘একটি সাহিত্য সংগঠন সুদীর্ঘ ১৭ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। বিশেষ করে এই অসহিংসু, নীতি-নৈতিকতা বর্জিত, লোভ-লালসা আর ব্যক্তিস্বার্থ ও অস্থির এবং অসুস্থ্য প্রতিযোগিতাময় সমাজে যা একেবারেই কঠিন একটি কাজ। ভিতর এবং বাহিরের শত আঘাত সহ্য করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে আপন গতিতে। সেবা আর কাজ আপাত দৃষ্টিতে এক মনে হলেও বিষয়টি কিন্তু এক নয়। কাজের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান মানুষের হৃদয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। লেখক ফোরাম নিরব-নিভৃত্তে সেই কাজটিই করে যাচ্ছে।’

অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডার গার্টেন এর কাজী আফসারা ইমাম, ২য় হয়েছে আদর্শ একাডেমির সাবেরা আক্তার আনিশা ও ৩য় হয়েছে ইকরা মডেল মাদ্রাসার নূরে জান্নাত মিমি। ‘খ’ বিভাগে ১ম হয়েছে আদর্শ একাডেমির ফাইরুজ সুবাহ তাথৈ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের শামিম শেখ ও কে.আর আইডিয়াল স্কুলের হাফসা আক্তার জুঁই।

এছাড়াও অনুষ্ঠানে পাঁচজন অসহায় শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital