শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নবাসীর সেবা করতে চান শেখ মোদাচ্ছের অপু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৯:২২ এম
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নবাসীর সেবা করতে চান শেখ মোদাচ্ছের অপু
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা যুবলীগের সদস্য সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদারের আস্থাভাজন শেখ মোদাচ্ছের অপু। অনেক আগে থেকেই তিনি ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন।
বিশেষ করে করোনা মহামারী সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। ঈদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও সমাজসেবা মুলক কাজে বেশ আগ্রহ করে সহায়তা করেন তিনি। দুর্দিনে জনগণের পাশে থাকায় একজন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত মুখ শেখ মোদাচ্ছের অপু।
চেয়ারম্যান প্রার্থী শেখ মোদাচ্ছের অপু বলেন, দল আমাকে মনোয়ন দিলে আমি অবশ্যই বিপুল ভোটে জয়ী হবো। আমি নির্বাচিত হলে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নকে একটি পূর্ণ আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো। সকল জনগণের মাঝে সরকারের ডিজিটাল সেবা নিশ্চিত করবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মাদক, সন্ত্রাস নির্মূল করা, সেটাও আমি জনগণকে সাথে নিয়ে করবো। ইউনিয়নে দলীয় কোন্দল ও গ্রুপিং মুক্ত আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করব এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই আমার প্রধান উদ্দেশ্যে হিসেবে কাজ করবো।
তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবেন। তবে ইতোমধ্যে আমি দলীয় প্রার্থী হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছি। আমি আশা করি আমার কর্মকান্ড ও সমাজসেবা মুলক কাজের উপর ভিত্তি করে দল আমাকে মনোনয়ন দিবেন। তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের একাধিক লোকজন ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা হলে তারা বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলের দুর্দিনের অতন্দ্র প্রহরী, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগের সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব, পরোপরকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবার প্রিয় মুখ, অসহায় নিপীরিত মানুষের প্রতিবাদী শেখ মোদাচ্ছের অপু।
ইতোমধ্যেই তিনি আমাদের ইউনিয়নবাসীর সেবা করে জনগণের মন জয় করে নিয়েছেন। তিনি সবসময় আমাদের সুখে দুঃখে খোঁজ খবর নেন। তার মতো একজন নেতা আমাদের চেয়ারম্যান হিসেবে চাই।
এক সাক্ষাতে চেয়ারম্যান প্রার্থী শেখ মোদাচ্ছের অপু বলেন, রাজনীতি করে, চেয়ারম্যান হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন। তা বাস্তবায়নের অংশ হিসেবে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জনগণকে নিয়ে সকল উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবো এবং আমার প্রিয় অভিভাবক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মহোদয় ও জনপ্রিয় আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের দিক নির্দেশনা মোতাবেক জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।