বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেখিকা জেসমিন মুন্নীর জন্মদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯:৩৪ এম
লেখিকা জেসমিন মুন্নীর জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত লেখিকা জেসমিন আরা মুন্নী জন্মদিন আজ ২৮ অক্টেবর।
আজকের এই দিনে তিনি পৃথিবিতে পরিবার পরিজনের কোল আলোকিত করে পৃথিবিতে এসেছেন, জন্মদিন উদযাপন উপলক্ষে লেখিকা জেসমিন মুন্নীর পরিবারের পক্ষ থেকে কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
লেখিকা জেসমিন আরা মুন্নী চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল হকের একমাত্র পুত্রবধু এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা, লেখিকা জেমমিন আরা মুন্নীর ইতিমধ্যে তার কয়েকটি গল্পের বই বাজারে রয়েছে, দীর্ঘদিন যাবৎ তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করছেন।
লেখিকা জেসমিন আরা মুন্নীর  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্বামী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ব্যবসায়ী  এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল হক শোয়েব, শ্বাশুড়ী  ‘মনজুরা ইসলামিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মনজুরা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয় স্বজন। ব্যক্তিগত জীবনে লেখিকা জেসমিন আরা মুন্নী দুই কন্যা সন্তানের জনক।
বর্তমানে তার বড় কন্যা জামাতাসহ লন্ডনে এমআরসিপি করার জন্য অবস্থান করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital