বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অভিমানে যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম
ফরিদগঞ্জে অভিমানে যুবকের আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবারের সাথে অভিমান করে রাব্বি হোসেন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরন করেন।

গতকাল ২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী কালিয়া এলাকার এ আত্মহত্যার ঘটনা ঘটে। রাব্বি ওই এলাকার দিনমজুর আমিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, দিনমজুর রাব্বির বাবার পরিবারে প্রায় অভাব লেগেই থাকতো এ নিয়ে তাদের ঘরে প্্রায়ই জড়গা হতো। বুধবার সকালেও তাই ঘটেছে মা-বাবার সাথে রাব্বির। তেমন কাজও ছিলনা তাই সবসময় খিটখিটে হয়ে থাকতো রাব্বি। ওই দিন সকালে মায়ের সাথে অভিমান করে ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে রাব্বি আত্মহত্যা করে বলে পরিবারে লোকজন দাবী করেন।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital