বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিন ইউপি নির্বাচনে নৌকা পেলেন মিন্টু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৩:৩৪ পিএম
ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিন ইউপি নির্বাচনে নৌকা পেলেন মিন্টু

এস এম ইবাল : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নৌকার মনোনয়ন পেলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী।

৪ নভেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশ আ’লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত শেষ আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়।

মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী বলেন, জাতির পিতার আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দল আমাকে যথাযোগ্য মূল্যায়ন করায় আমি জননেত্রী শেখ হাসিনাসহ নীতি নিধারনী এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের

সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়সহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্যঃ আগামী ২৮ নভেম্বর সোমবার উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital