বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিতে সমবায় দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:৩৬ পিএম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিতে সমবায় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : ৫১ তম জাতীয় সমবায় দিবসে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, ইয়াছিন পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, সাবেক পরিচালক তসলিম আহমেদ, ফজলুর রহমান, পরিদর্শক শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিদর্শক আজিজুল হক, অফিস স্টাফ শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, রাশেদ হোসেন সহ সমবায়ীববৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ সহ দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সমবায়সমিতির হারানো গৌরব পুনরুদ্ধারের কাজ করতে হবে।
সমবায় আন্দোলন কে আরো বেগবান করে আর্থ সামাজিক উন্নতি করতে হবে। কৃষি বিত্তিক সমবায়ীদের সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এবং সরকারি সকল পর্যায়ে কৃষি ভর্তুকির আওতায় কৃষি সমিতির সদস্যদের দিতে হবে যাতে করে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ করে নিতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital