শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন; চেয়ারম্যান পদে ৯ জনসহ ৭২ জনের মনোনয়ন দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১:৪২ পিএম
ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন; চেয়ারম্যান পদে ৯ জনসহ ৭২ জনের মনোনয়ন দাখিল
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নভেম্বর রবিবার মনোনয়ন পত্র জমা শেষদিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২ জনের মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আ’লীগ মনোনীত মোহাম্মদ হোসেন মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী, রমজান আলী খান, মোঃ ফারুক আহমেদ, শেখ মোদাচ্ছের অপু, হোসাইন আহমেদ রাজন শেখ, মোঃ হেলাল উদ্দিন, কাজী ইকবাল হোসেন পিন্টু, রেজাউল করিম সবুজ।
সাধারন সদস্য পদেঃ ১ ওয়ার্ডে জসিম উদ্দিন, শহীদুল্লাহ খান, কামরুল হাসান, অহিদ উল্ল্যা, মোঃ আলমগীর, মোঃরাসেল, ছাত্তার মুন্সী, মিলন তপাদার, মাইনউদ্দিন পাটওয়ারী।
২ নং ওয়ার্ডে মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রানা মিয়া, মোঃ মোস্তফা, মোঃ শরীফ হোসেন।
 ৩ নং ওয়ার্ডে মোঃ সেলিম, জাকির হোসেন মোল্লা, মোঃ লোকমান হোসেন, মোঃআলী হায়দার পাটওয়ারী, মোঃ সুমন, আক্তার হোসেন, শাহাদাত হোসেন খান।
৪ নং ওয়ার্ডে আলমগীর হোসেন মিয়া, আব্দুল কাদের হেলাল, মাইন উদ্দিন সর্দার, মমিনুল ইসলাম, সালাউদ্দিন, বিল্লাল হোসেন।
৫ নং ওয়ার্ডে এমরান হোসেন তালুকদার, নেওয়ামত উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক তালুকদার, রিয়াদ হোসেন, রবিউল শেখ
৬ ওয়ার্ডে রুহুল আমিন খান গাজী, মোঃ বশির, আতিকুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
৭ নং ওয়ার্ডে আসাদুজ্জামান, মহিন উদ্দিন, সলিমুল্লাহ পাটওয়ারী, মোঃ ইউনুছ আলী, হাসান মাহমুদ।
৮ নং ওয়ার্ডে শাহিন শহীদ, কামরুল হাসান, আব্বাস আলী পাটওয়ারী, কামাল হোসেন।
৯ নং ওয়ার্ডে মেম্বার মোঃ নুরে রহমান, মোঃ সুজন, মোঃ নেছার উদ্দিন, মাকসুদুর রহমান, মনির হোসেন, আবুল খালেক পাটওয়ারী মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড পদে রাশিদা বেগম, ফাহিমা বেগম, শিখা রানী মজুমদার, জাহানারা বেগম, রীনা আক্তার।
সংরক্ষিত ৪, ৫, ৬ ওয়ার্ডে আয়েশা বেগম, মরিয়ম বেগম, রানু বেগম, জাহানারা বেগম।
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডে কুসুম আকতার, আমেনা আক্তার, শাহানারা বেগম মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্যঃ ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৭ নভেম্বর প্রার্থীতা বাছাই, ১২ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১৩ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।