রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম
মতলব উত্তরে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র বিতরণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ধান কাটার জন্য কম্বাইন্ড হার্ভেস্টার (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ভাগ ভর্তুকি মূল্যে রাঙ্গুনিয়ার কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

বুধবার সকালে চাঁদপুরের শস্য ভান্ডার খ্যাত মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকের হাতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক আল এমরান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন প্রমুখ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী এসময় বলেন, আমাদের সরকার কৃষক বান্ধব সরকার, কৃষিকে আধুনিকায়ন করার কারণে খাদ্য ঘাটতির দেশ থেকে এখন আমরা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। আগে আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য সাহায্য নিতাম, আর এখন আমরা বিভিন্ন দুর্যোগে অন্যান্য দেশকেও খাদ্য সহায়তা দিচ্ছি। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে।

Model Hospital

তিনি বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের সাহায্যে ঘন্টায় কয়েক একর ধান কাটা এবং একই সাথে মাড়াই করা যায়। যে পরিমাণ ধান কাটতে ৪/৫ জন শ্রমিকের সারাদিন লেগে যায়, ঠিক একই পরিমাণ জমির ধান এই মেশিনের সাহায্যে এক ঘন্টায় কাটা সম্ভব এবং খরচও হয় অর্ধেক। সারাদেশের এই দুর্যোগকালীন মুহুর্তে অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার ক্ষেত্রে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জানা গেছে, সরকারি কৃষি উন্নয়ন সহায়তার আওতায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্প ডিএই-এর মাধ্যমে ৩৮ লক্ষ টাকা দামের এই কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন সরকারি ভাবে ৫০ভাগ ভর্তুকিতে দেয়া হয়েছে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।