শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চোখের জলে শেষ বিদায় পাঁচবারের চেয়ারম্যান বাবুল চৌধুরীর; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২:২৫ পিএম
চোখের জলে শেষ বিদায় পাঁচবারের চেয়ারম্যান বাবুল চৌধুরীর; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

১১ নভেম্বর সকাল ১০ টায় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

Model Hospital

ভার্চ্যুয়ালে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এসময় জানাযা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য দেন, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার প্রমুখ।

পূর্বের সংবাদটি পড়ুন… মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর ইন্তেকাল

আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।

মতলব উত্তরের মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল এর জানাযায় স্মৃতিচারণ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান, মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. রেবাত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধান’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

পরে তাকে ঢাকাস্থ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

ibn sina diabeties

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।