শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২:১৮ পিএম
মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর ইন্তেকাল

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ …… রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বেলা ১২.২৭ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ১১ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি পাঁচ বারের নির্বাচিত মোহনপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর চাচাাে ভাই।

এদিকে, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Model Hospital

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আত্মার মাগফেরাত কামনা করি। মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।