বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বড় মরাদোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:৩৯ এম
বড় মরাদোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ৬নং বড় মরাদোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন সরকারের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক মাও. মো. শাহ আলম এর সঞ্চালনায় সভাপতি নির্বাচিত করা হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন হেলেন আখতার নাসরীনকে।

সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দাস। সহ-সভাপতি মো. কাশেম, মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি আবদুর রহিম, সংশ্লিষ্ট বিদ্যালয় প্রতিনিধি সিনিয়র শিক্ষক মাও. মো. শাহ আলম, পুরুষ শিক্ষানুরাগী সদস্য মো. ফরহাদ হোসেন ও মহিলা শিক্ষানুরাগী সদস্য ফেরদৌসি বেগম, ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান হারুন, অভিভাবক প্রতিনিধি সদস্য (মহিলা) হালিমা আক্তার ও তাহমিনা বেগম, অভিভাবক প্রতিনিধি সদস্য (পুরুষ) মো. কাশেম ও শিপন মৃধা।

নবনির্বাচিত কমিটি গঠন শেষে সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে দিয়ে বরন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত কমিটির মেয়াদকাল ৩ বছর। নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের সার্বিক ও উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

Model Hospital

কমিটি গঠনকল্পে আলোচনা সভায় বক্তব্য দেন, ৬নং বড় মরাদোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মো. তানভীর হোসেন সরকার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি অব চাঁদপুর এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. সাইফুল ইসলাম সরকার, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরে আলম’সহ অন্যান্য অভিভাবকবৃন্দ।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।