বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইউপি চেয়ারম্যানের আদেশ উপেক্ষিত; মতলব উত্তরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১:০৩ পিএম
ইউপি চেয়ারম্যানের আদেশ উপেক্ষিত; মতলব উত্তরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মৌজায় ৩১ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমা খাঁ মৌজার ৪০৩নং খতিয়ানের ২০৫৬ দাগের ৩১শতাংশ নাল ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে গালিমা খাঁ গ্রামের মৃত. জুনাব আলীর ছেলে মো. জহিরুল ইসলাম।

দূর্গাপুর গ্রামের জাহাঙ্গীর আলম মিজির ছেলে মো. সোয়েব হোসেন অভিযোগ করেন, এ জমিটি আমার নানী মঞ্জুরা খাতুনের। আমার নানী মঞ্জুরা খাতুন ২০০৪ সালে মৃত্যুবরণ করায় এ জমি আমার মা সালমা বেগম’সহ আরো চার খালা মালিক হন।

জহিরুল ইসলাম এ জমি মালিকানার কোন ওয়ারিশও নয়। তিনি জোরপূর্বক রাতের আঁধারে জমির আইল ও সীমানা পিলার তুলে ফেলেন বলে অভিযোগ করেন সোয়েব হোসেন।

Model Hospital

তিনি আরো বলেন, জহিরুল ইসলাম জমি দখলের চেষ্টা করছে জানতে পেরে বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেন। এরই প্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন শালিসে বসেন।

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই সালিশে মো. সোয়েব হোসেন জমির স্বপক্ষে কাগজপত্র উপস্থাপন করেন। কিন্তু প্রতিপক্ষ মো. জহিরুল ইসলাম কোন কাগজপত্র দেখাতে না পেরে ২২ নভেম্বর পর্যন্ত সময় প্রার্থনা করেন। তিনি সময় নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন।

জহিরুল ইসলাম এর ব্যবহৃত (০১৭১৪-৩৩৯০২৯) মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।