রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

“সেলুন পাঠাগার বিশ্বজুড়ে”র সৌজন্যে চট্টগ্রাম ইপিজেড এলাকায় বুক সেলফ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ২:১৭ পিএম
“সেলুন পাঠাগার বিশ্বজুড়ে”র সৌজন্যে চট্টগ্রাম ইপিজেড এলাকায় বুক সেলফ বিতরণ
“সেলুন পাঠাগার বিশ্বজুড়ে “(অবসরে বই পড়ুন) এই প্রতিপাদ্যে লেখক ও কবি গোলাম মাওলা জসিম এর উদ্যেগে সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে শুক্রবার বিকেলে নগরীর ইপি জেডস্থ ব্যাংক কলোনী সংলগ্ন ‘মা-বাবার আশীর্বাদ হেয়ার ড্রেসার সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র সৌজন্যে সেলুনে বুক সেলফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ হালিশহর দাবা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সিসিপিএ এর সাংগঠনিক সম্পাদক দাবা জাহাঙ্গীর।
এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ হালিশহর দাবা ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ, অনল মিডিয়া ভিশন এর পরিচালক শেখ মুজিবুর রহমান,বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মোশাররফ ভুঁইয়া পলাশ এবং গ্রীণ-লিফ ম্যাগাজিনের সহ-সম্পাদক নারী উদ্যোক্তা নাছরিন তমা (রাগিণী)।
এ সময় “মা-বাবার আশীর্বাদ হেয়ার ড্রেসার” এর স্বত্তাধিকারী শ্যামলের হাতে বুক সেলফ তুলে দেন অতিথিরা।
বুক সেলফ হস্তান্তরকালে উদ্বোধক দাবা জাহাঙ্গীর বলেন, কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আশা করি এই কার্যক্রম সম্পৃক্ত থেকে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সবাই। এটি শুধুমাত্র একটি সেলুনে স্থান পায়নি,চট্টগ্রাম সহ সারাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে জেনে খুবই ভালো লাগছে,যেখানে স্থান পেয়েছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।

কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম
কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে ২০২১ সালের ৩১ মার্চ রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে বাড়ী ফেরার পথে মোল্লাডহর গ্রামের বেপরী বাড়ীর চিহ্নিত সন্ত্রাসী, তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী রাহেম আলীর ছেলে রাব্বি (২০), মৃত কালা মিয়ার ছেলে মো. রাহেম আলী (৪০), আলী মিয়ার ছেলে মো. শাখাওয়াত হোসেন (২৮), মৃত জয়নাল আবেদীনের ছেলে সুমন (৩৫), সাফায়েত মিয়ার ছেলে শেখ ফরিদ (৩৫)সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের হাজী জবেদ উল্যার ছেলে আলমগীর সরদার (৩২), ওসমান মিয়ার ছেলে মো. সাদেক মিয়া (৩৫), আবুল কালামের ছেলে ওমর ফারুক (২০) এর উপর হামলা দেশীয় অস্ত্র চালায়।

এ ঘটনায় গুরুতর আহত হন আলমগীর সরদার ও ওমর ফারুক’কে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে কয়েকজনের শারীরীক অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পওে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১ এপ্রিল মীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর আলম সরদার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ্য পূর্বক অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং জিআর ১০৮, তারিখ ১ এপ্রিল ২০২১।

আসামীরা সরকারের অনুসারী হওয়ায় ওই ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে। পরবর্তীতে পুলিশ মামলার ২নং আসামী শাখাওয়াত হোসেনকে আটক করে অপর আসামী সুমন ৩০/৫/২০২১ সালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে বের হয়ে আসে।

Model Hospital

রাহেম আলী ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের চাচা ও ও সন্ত্রাসী রাব্বি চাচাতো ভাই হওয়ায় চেয়ারম্যানের সহযোগিতায় তারা রাতের অন্ধকারে দুবাই চলে যায়। ৬ বছর পর সন্ত্রাসীরা আবারো দেশে ফিরে। পরবর্তী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সহযোগিতায় রাহেম আলী জামিনে আসে বলেন অভিযোগ করেন মামলার বাদী।

মামলার বাদী আরো জানান, কয়েক দিন পূর্বে সন্ত্রাসী রাব্বিও গোপনে দেশে এসেছে বলে জানাযায়। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তার জামিনের চেস্টা করছে বলে অভিযোগ করে বাদী। রাব্বি কখনো ঢাকা ও কখনো হাজীগঞ্জে এসে রাত্রি যাপন করছে। সন্ত্রাসী রাব্বিকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রাব্বি যদি দেশে থাকে এবং তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এ জন্য বাদী পক্ষ আমাদের সহযোগিতা করতে হবে।

বাদী জাহাঙ্গীর আলম মীরু জানান, কেউ যদি হাজীগঞ্জ থানাকে সন্ত্রাসী রাব্বির সন্ধান দিতে পাওে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।