সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আক্রান্তদের বেশি শিশু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:০১ পিএম
বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আক্রান্তদের বেশি শিশু

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভিড়। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫০ ভাগই শিশু। অথচ এক মাস আগেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিয়েছে ১৫০ রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩০ জন।

উপজেলার ইসলামাবাদ গ্রামের রওশন আরা বলেন, ৮ দিন ধরে আমার ছেলের জ্বর। ওষুধ খাওয়ানোর পরেও না কমায় তিন দিন আগে হাসপাতালে ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হাসিবুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। যাদের অবস্থা জটিল, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

Model Hospital

শিশুদের সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুর নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরিধান করাতে হবে। সব সময় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।

এ সময় তরল খাবারের পাশাপাশি সবজি ও আঁশজাতীয় খাবার এবং ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।