শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সরকারের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩:৫০ পিএম
সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সরকারের দাফন সম্পন্ন
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলাতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ করিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. …..রাজেউন)।
গত বৃহস্পতিবার দিনগত রাত ২ টার সময় টরকী গ্রামে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভূগছিলেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় মধ্য টরকী ঈদগা ময়দানে মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিগণ অংশগ্রহন করেন।
আঃ করিম সরকার বিগত দিন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে অসুস্থ হয়ে পড়ার কারণে সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। বেশকিছু দিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী। তার ছেলে গফুর সরকার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আঃ করিম সরকারের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।