শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়ায় নৌকার পক্ষে ডা. হারুন অর রশিদ সাগরের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৩:০১ পিএম
ফরিদগঞ্জের পাইকপাড়ায় নৌকার পক্ষে ডা. হারুন অর রশিদ সাগরের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর নৌকা মার্কার সমর্থনে কড়ইতলি এলাকায় গণসংযোগ করছেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আমির আজম রেজা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,  উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী,  জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, সেচ্ছাসেবকলীগের ১ নং বালিথুবা ইউনিয়ন এর সভাপতি রাব্বি পাটওয়ারী প্রমুখ।
গণসংযোগকালে ডা: সাগর বলেন নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী একজন ভালো মানুষ এবং যোগ্য প্রার্থী তিনি বিজয়ী হলে এই এলাকার অনেক উন্নয়ন হবে। সরকারি সকল পর্যায়ের সুবিদা সঠিক বন্টন করে আপনাদের মাঝে বিতরন করবেন।
জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা মিন্টু পাটওয়ারী কে দিয়েছেন, নৌকার বিকল্প নৌকা অন্য কোন মার্কা নেই। তাই আগামী ২৮ নভেম্বর আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital