সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে ৯ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ১১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:৪৫ পিএম
মতলব উত্তরে ৯ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ১১ জন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ ইউনিয়নেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগেরই ১১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা নিজেদেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করলের তাদের প্রত্যেকেরই রয়েছে দলীয় পদ। তাদের মধ্যে কেউ বর্তমান পদে আবার কেউবা সাবেক পদে।

ইতিমধ্যে অনেককেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা আওয়ামী লীগ বহিষ্কার করা হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলো এই ১১জন প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য (সদ্য বহিষ্কৃত) আনারস প্রতীকের ফেরদাউস আলম সরকার,বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আনারস প্রতীকের আব্দুল আল-মামুন, সাদুল্যাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের (সদ্য বহিষ্কৃত) জোবায়ের আজিম স্বপন পাঠান।

ফতেপুর পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনারস প্রতীকের(সদ্য বহিংস্কৃত) নুরুল ইসলাম পাটোয়ারী, এখলাছপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম লিমন ঢালী, সুলতানাবাদ ইউনিয়নে চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য ঘোড়া প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনারস প্রতীকের প্রার্থী কামাল গাজী, কলাকান্দা ইউনিয়নে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনরাস প্রতীকের প্রার্থী ছোবহান সরকার শুভা সরকার, গজরা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য আনরাস প্রতীকের প্রতীকের প্রার্থী মফিজুল ইসলাম দেওয়ান।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।