সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চান্দ্রায় বিএনপি যুবদলের ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:৪৮ পিএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চান্দ্রায় বিএনপি যুবদলের ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে চান্দ্রা বাজার জামে মসজিদে দোয়া করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে সকল মসজিদে রোগ মুক্তি কামনায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী।

মিলাদ ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন,ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর, ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ফারুক আখন্দ,ইউনিয়ন যুবদল আহবায়ক খোরশেদ গাজী, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের রিয়াদ, আউয়াল, আজাদ,রাজু, শ্রমিক দলের সভাপতি রিঙ্কু পাটোয়ারী, সাধারণ সম্পাদক খোকন মাঝিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।