বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গাজী বিল্লাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:১৩ পিএম
গাজী বিল্লাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী
সজীব খান : আসন্ন ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী- বার্ষিক সম্মেলনে সাবেক যুবনেতা আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী হয়েছেন।
তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকের মতামতের ভিত্তিতে তিনি সভাপতি প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে বিষয়টি জানান দিয়েছেন, প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন, আওয়ামী লীগ সমর্থীত সর্বস্তরের নেতাকর্মীদের  কাছে যাচ্ছেন, দোয়া চাওয়া অব্যাহত রেখেছেন
বেলায়েত হোসেন গাজী বিল্লাল তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতিক জীবনে কখনোই দল থেকে বিচ্যুতি হননি, দলের বাহিরে গিয়ে কাজ করেনি, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, দলের বিগত দিনে
দুঃসময় রাজপথে থেকে সংগ্রাম করেছেন।   বঙ্গবন্ধুর একজন আর্দশ কর্মী হিসেবে সভাপতি হিসেবে নের্তৃবৃন্দ তাকে মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করছেন।
বেলায়েত হোসেন গাজী বিল্লাল তার রাজনৈতিক জীবনে বিগত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী হওয়া পর্যন্ত মাঠে ছিলেন।
এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে বিগত কয়েকট্রাম সততা ও নিষ্ঠার সাথে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বেলায়েত হোসেন গাজীনবিল্লাল বলেন, দীর্ঘদিন রাজনীতি করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখাল রাজা, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি, দলের প্রয়োজনে সবসময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে ওত পথ ভাবে জড়িয়ে আছি , আশা করি আমার দীর্ঘ রাজনৈতিক জীবন বিচার-বিশ্লেষণ করে নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবেন , আমি সভাপতি নির্বাচিত হলে, তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করবো, বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital