শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ ইসলামপুর সাদেকিয়া মহিলা মাদ্রাসার সাফল্যজনক ফলাফল অর্জনে দোয়া অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:১১ পিএম
ফরিদগঞ্জ ইসলামপুর সাদেকিয়া মহিলা মাদ্রাসার সাফল্যজনক ফলাফল অর্জনে দোয়া অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী  ইসলামপুর সাদেকিয়া বালিকিয়া দাখিল  মহিলা মাদ্রাসায় সাফল্যজনক ফলাফল অর্জন করায় শুকরিয়া আদায় করে  দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালের দাখিল পরিক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২১ জন পাশ করে। এর মধ্যে ১০ জন এ প্লাস, ৮ জন
,২ জন এ মাইনাস, ১ জন সি গ্রেড এ পাশ করে। আর একজন শিক্ষার্থী বাংলায় ফেল করেছে।
প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জন করায় বুধবার দুপুরে প্রতিষ্ঠানের অফিস কক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল এর উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইসলামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাদ্যক্ষ মাওলানা আবদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মোস্তফা কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, কাইয়ুম গাজী, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য শিক্ষক প্রতিনিধি মনজুর আহমেদ বিএসসি, ফজিলাতুন্নেছা, জাকিয়া সুলতানা মনি, শিক্ষানুরাগী সদস্য আলম কাজী, অভিভাবক সদস্য  আবদুর রহিম মিজি, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর মিজি সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital