শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৯ মেধাবী শিক্ষার্থীকে আব্দুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১১:৪৮ এম
চাঁদপুর সরকারি কলেজের ৯ মেধাবী শিক্ষার্থীকে আব্দুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান

ক্যাম্পাস রিপোর্ট : রবিবার (২৮ নভেম্বর) সকাল এগাটায় চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২১ (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০) এর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রতি বিভাগ থেকে তিন জন করে মোট নয় জন শিক্ষার্থীকে আব্দুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, পাঠোন্নয়ন কমিটির আহবায়ক মোঃ আলী আজগর ফকির, সদস্য মোঃ সেলিম হোসেন, উপবৃত্তি কমিটির আহবায়ক মোঃ মেহেদী হাসান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কি এম হাসান শাহরিয়ার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরীফ চিশতী, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের ভাল ভাবে লেখাপড়া করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানান।

তিনি বলেন, ”তোমরা আগামী দিনের ভবিষৎ, তোমাদেরকেই একদিন দেশের দায়িত্ব নিতে। বাবা-মায়ের মুখে, তথা দেশের জনগণের মুখে হাসি ফোটাতে হবে।” শিক্ষার্থীরা তাদেরকে বৃত্তির জন্য নির্বাচিত করায় কলেজ পরিবার এবং আব্দুর রহমান স্মৃতি বৃত্তি দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital