বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ধর্ষন চেষ্টা মামলার আসামী হলেন মেম্বার প্রার্থীর প্রস্তাবকারী!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১:২২ পিএম
হাজীগঞ্জে ধর্ষন চেষ্টা মামলার আসামী হলেন মেম্বার প্রার্থীর প্রস্তাবকারী!
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী ও সাবেক ইউপি সদস্য দুলাল খন্দকারের প্রস্তাবকারী হলেন ধর্ষন চেষ্টা মামলার আসামী মিজানুর রহমান খন্দকার। তিনি মামলা প্রায় ১৫ দিব জেল খেটে জামিনে রয়েছেন। বর্তমানে মামলাটি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
জানা যায়, একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী গেলো বছর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে নোয়াপাড়া গ্রামের খন্দকার বাড়ির মৃত আ. মতিন খন্দকারের ছেলে  মিজানুর রহমানকে একমাত্র আসামী মামলা দায়ের করেন। যার মামলা নং-১১৬/২১। এই মামলা চলতি বছরে আসামী মিজানুর রহমান খন্দকার প্রায় ১৫ দিন হাজতবাস করেন। এখন সেই মামলার একমাত্র আসামী হলেন ইউপি সদস্য প্রার্থী দুলাল খন্দকারের প্রস্তাবকারী। এই প্রার্থী ধর্ষন চেষ্টা মামলার বিষয়টি গোপন রেখে মিজানুর রহমান খন্দকারকে তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। যা নির্বাচনী আইনের পরিপন্থী।
এ প্রসঙ্গে দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আজ (সোমবার) প্রার্থীদের যাছাই-বাছাইতে দেখবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital