শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে ভর্তি বিষয়ে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে ভর্তি বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তির বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, অত্র এলাকা ও আশেপাশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তাদের অভিনন্দন জানাই । অভিনন্দন জানাই তাদের অভিভাবকদের । আমি  আশা করছি তারা সবাই জিলানী চিশতী কলেজে ভর্তি হবে । আশা করছি  যে সকল শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হবে, তাদের উপবৃত্তি প্রদান , বিনা বেতনে অধ্যয়ন করার  সুযোগ দেওয়া হবে । গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হবে । প্রয়োজনে বিনামূল্যে পাঠ্যবইও দেওয়া হবে । । এ কলেজের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে কলেজ শিক্ষকরা মতবিনিময় করুন ।

তিনি বলেন, জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তিসহ নানা সুযোগ প্রদান করা হবে। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

Model Hospital

তিনি বলেন,শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এ কলেজে ৪তলা নতুন একাডেমিক ভবন হয়েছে । নানা সুযোগ-সুবিধা বেড়েছে । শিক্ষার্থীদের কম্পিউটার শিখার সুযোগ রয়েছে ।

এসময় সভায় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান,  সহকারি অধাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, সিনিয়র প্রভাষক মো: ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার, সিনিয়র প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

উল্লেখ, কাল ৮ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে কলেজ অফিসে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital