শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ওসি শহীদ হোসেনের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ পিএম
শাহরাস্তিতে ওসি শহীদ হোসেনের যোগদান
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শহীদ হোসেন যোগদান করেছেন।
মোঃ শহীদ হোসেন সাবেক ওসি আব্দুল মান্নানের স্থলাভিষিক্ত হয়ে ১২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় থানার দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি একই জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
ওসি মোহাম্মদ শহীদ হোসেন ১৯৮০ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলার সূত্রাপুর থানার রোকনপুর কলতা বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০০ সালে রাজধানীর সরওয়ার্দী কলেজ থেকে বি.কম শেষ করে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকা এয়ারপোর্ট, চাঁদপুর পুরান বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত এবং একই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে।
শাহারাস্তি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
উল্লেখ্য,মোঃ শহীদ হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে ৫ বার নির্বাচিত হয়েছেন। জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষায়, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল, অধিকতর মামলার নিষ্পত্তিতে অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন।
নতুন ওসি মোঃ শহীদ হোসেন উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital