বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিজয় দিবসে সজাগ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম
শাহরাস্তিতে বিজয় দিবসে সজাগ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে বিজয় দিবসে  স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার নিজমেহের মডেল পাইলট উবির মাঠে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গরিব অসহায় রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ওইদিন সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হৃদরোগের কন্সালটেন্ট ডাঃ মোঃ আহসানুল কবীর। এতে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সজাগ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক এমরান হোসেন সাদ্দাম, প্রেসক্লাবের সহ সম্পাদক ও সজাগ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য ফয়েজ আহমেদ, সজাগ ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ আবু মুছা আল শিহাব প্রমুখ।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, হৃদরোগের চিকিৎসক মোঃ আহসানুল কবীর, ডায়াবেটিস চিকিৎসক মেহেদী হাসান মজুমদার, মেডিসিন চিকিৎসক আফতাবুল আলম হিরু, গাইনী চিকিৎসক রাবেয়া আক্তার, লিভার ও পরিপাকতন্ত্র চিকিৎসক মোঃ আবু নাসের শাকিল, নাক কান ও গলা চিকিৎসক জাকারিয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসক নাজমুল হাসান, চর্ম ও মেডিসিন চিকিৎসক কামাল হোসেন পলাশ, মা ও শিশু চিকিৎসক আশরাফুজ্জামান শোভন, চক্ষু চিকিৎসক রিপন চন্দ্র দাস, টেকনোলজিষ্টদের মধ্যে চিকিৎসা সহায়তা দেন জাকির হোসেন, রাখাল চন্দ্র দাস, দীপক চন্দ্র শীল, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।
কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফাহাদ, দপ্তর সম্পাদক হাসান আহমেদ বাবলু, সহ-সম্পাদক আবুল বাশার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল আরেফিন তুহিন, কার্যকরী কমিটির সদস্য ওমর ফারুক, অপু চক্রবর্তী, তরুণ মজুমদার, খোরশেদ, তামিম, হৃদয়, রবিন, সাব্বির, ইব্রাহিম ও ব্লাড বিষয়ক সম্পাদক মহিউদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital