শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির সড়কে কেড়ে নিল স্কুলশিক্ষিকা জ্যোতির জীবন প্রদীপ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৬:০৫ এম
শাহরাস্তির সড়কে কেড়ে নিল স্কুলশিক্ষিকা জ্যোতির জীবন প্রদীপ

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে সড়কে কেড়ে নিল মেধাবী স্কুলশিক্ষিকা ফাতেমা তুজ জোহরা জ্যোতির (৩০) জীবন প্রদীপ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকা এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ।

রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডাক্তার আব্দুল গনি মোল্লার তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর তার পিত্রালয়ে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার চাঁদপুর জজকোর্টের সেরেস্তাদার আলহাজ্ব জহিরুল ইসলামের বড় মেয়ে জ্যোতি চাঁদপুর তার পিত্রালয় থেকে শাহরাস্তি কর্মস্থল নাওড়া সপ্রাবিতে যাওয়ার পথে বানিয়াচৌঁ এলাকায় একটি বিদ্যুৎ চালিত থ্রি হুইলার (অটো) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ওই সময় তার সহকর্মীরা প্রথমে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে তাকে।

শনিবার ঢাকা পঙ্গু হাসপাতালে ডাক্তাররা তার অবস্থার খানিকটা উন্নতি হলে তিনি ছাড়পত্র নিয়ে চাঁদপুর পিত্রালয় ফিরে আসেন। ২৮ দিন পর আবার ডাক্তারের নিকট ঢাকায় চেকআপে যাওয়ার পূর্বেই চাঁদপুরের ডাক্তার নুর হোসেন মান্নার তত্ত্বাবধানে নিজ বাসায় থাকা অবস্থায় রোববার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

Model Hospital

তার পিতা জহির জানান, জ্যোতি বরাবরই মেধাবী ছিল, সে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বিদ্যালয় থেকে এসএসসি চাঁদপুর মহিলা সরকারি কলেজ থেকে এইচএসসি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে অনার্স মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। ১০বছর পূর্বে শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্ধা ঢাকার আমেরিকান ইউনিভার্সিটি প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে ওই দম্পতি তারিমা আনজুম নামের (৫) বছরের একটি কন্যাসন্তান রয়েছে ।

অন্যদিকে তার স্কুলের সহ কর্মী শিক্ষক এড. বাহারুল জানান, জ্যোতি কর্মজীবনে এবং ব্যাক্তি জীবনে একজন ভালো শিক্ষিকা ও ভালো মানুষ ছিলেন। সোমবার সকাল দশটায় চাঁদপুর তার পিত্রালয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে শিক্ষিকার অকাল প্রয়াণে শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital