বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়া ড. মুনসুর উদ্দীন মহিলা কলেজে বিদায় সংবর্ধনা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৬:৩৮ এম
কচুয়া ড. মুনসুর উদ্দীন মহিলা কলেজে বিদায় সংবর্ধনা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : কচুয়ার  ড. মুনসুর উদ্দীন মহিলা কলেজের ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উচ্চতর গণিত বিভাগের অধ্যাপক সুব্রত সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে  বক্তব্য রাখেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁন, কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য  হাজী মোঃ হুমায়ুন কবির মিয়া, প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ তাপস কুমার দত্ত,  দৈনিক  যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন   আহবায়ক  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুফিয়া আক্তার, ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ওয়াসিম, পৌরনীতি ও সুশাষন বিভাগের অধ্যাপক মোঃ মাইন উদ্দিন প্রমূখ। একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়া সুলতানা, মানপত্র পাঠ করেন নাঈমা সুলতানা, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আফরিন মানপত্র পাঠ করেন ফাতেমাতুজ্জোহরা।
দোয়া পরিচালনা করেন হাসিমপুর মিয়াবাড়ি জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ আজগর হোসেন।
এসময় বক্তারা বলেন, কলেজ প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু থেকে গত ৯ম ব্যাচ পর্যন্ত প্রত্যেক পরিক্ষায় শতভাগ পাস সহ সর্বাধিক জিপিএ ৫ পেয়ে নিজ জেলা সহ সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
শিক্ষক- শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের পরীক্ষায় ও ভালো ফলাফলের মাধ্যমে ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমরা আশা করি। পরীক্ষার ফলাফল মিডিয়ার মাধ্যমে সারাদেশে ছড়ানোর জন্য প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে ও ধন্যবাদ জানান কলেজ কর্তৃপক্ষ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।