শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ সন্তানকে শিক্ষিত করা; কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৩:৪৬ পিএম
জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ সন্তানকে শিক্ষিত করা; কামরুল হাসান
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী অভিভাবক দিবস, সার্টিফিকেট প্রদান এবং টিফিন উৎসব পালন করা হয়েছে।
“আলোকিত হোক, “আসুন আলোকিত করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২০- শে ডিসেম্বর) সকালে শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এটির অনুষ্ঠিত  হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে বক্তব্য প্রদান করেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসন কামরুল হাসান ।
তিনি বক্তব্য বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সম্মিলিত প্রয়াসে এ স্কুলটি স্থাপন করা হয়। এই স্কুলে যে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। এটি অভিভাবকের সন্তানের জন্য একটি বিনিয়োগ। যদি আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ট্রেডে চাকরি জুটিয়ে উন্নত জীবন প্রতিষ্ঠা করে এবং অদৃষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে তাহলে এই শিক্ষার সার্থকতা রয়েছে।
সঠিক শিক্ষা ও জীবনের লক্ষ্য ঠিক না করে চাপিয়ে দেওয়া শিক্ষা প্রকৃত অর্থে শিক্ষার্থীদের কোন কাজেই আসে না। কারণ ওই চাপিয়ে দেওয়া ভুল শিক্ষা শিক্ষার্থীদের জীবনে গঠনে কাজে না এসে অর্থ সময় দুটি ব্যয় হয়। এজন্য অভিভাবকদের শিক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী রোড ম্যাপ প্রণয়ন করে জীবন গঠনে উদ্দেশ্য ঠিক করতে হবে। ওই শিক্ষার্থী সমাজের বোঝা সৃষ্টি হয়। এ জন্য মেধার বিবেচনায় সরকারি চাকরি কে প্রাধান্য না দিয়ে বাস্তবধর্মী উৎপাদন মুখী সৃজনশীল চিন্তায় জীবন গঠনের আহ্বান জানান।
তাহলে মিলবে কাঙ্খিত সফলতা।
একপর্যায়ে তিনি বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের সম্প্রীতির ঘাটটির বিষয়টি তুলে বলেন, একসময় মানুষ প্রতিটি মানুষের দুঃখ-কষ্ট ভালোবাসা অভাব অনটন ভাগ করে নিত আজ এগুলি সবই স্বপ্ন। এই প্রতিকূল সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে যান্ত্রিক জীবনে সম্প্রীতি বাড়াবার প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিশেষে তিনি স্কুলের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য শেষ করেন।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রধানীয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এ আর এম জাহিদ হাসান, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
অন্যান্য মধ্যে শাহরাস্তি উপজেলার সাবেক প্রাণিসম্পদ অফিসার ডা. দুলাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মোঃ ফারুক হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, রাজনীতিবিদ ও অভিভাবক সদস্য মোঃ সাইফুল করিম মিনার ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তি সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ ইউএনওর ঐকান্তিক প্রচেষ্টার ফসল এ বিদ্যালয়। তিনি এ কর্মস্থলে না থাকলেও বিদ্যালয়টি বিয়ামের অন্তর্ভুক্ত। যেটি বর্তমানে এমপিও হওয়ার দ্বার প্রান্তে অবস্থান করছে। ফলাফল রয়েছে সন্তোষজনক।
উল্লেখ্য, আলোচনা সভার শেষে প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন এবং এই উদ্যোগটিকে স্বাগত জানান। পরে বিদ্যালয়ের প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণী ওয়ারী পিতা মাতা কে নিয়ে বর্ণাঢ্য সাজে শারীরিক কসরতের মাধ্যমে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি জানান। পরে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ মঞ্চ ডেকে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করেন।
ওই সময় শিক্ষার্থীরা ক্লাস উন্নয়নের সার্টিফিকেট হাতে পেয়ে অভিভাবকদের কদম মুচি করে দোয়া প্রার্থনা করে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি করেন। অভিভাবকগণ তাদের প্রিয় সন্তানের এই মুহূর্তকে ভালোবাসা ও দোয়া দিয়ে সিক্ত করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।